দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি রক্তগ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়া পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা।
প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম মাষ্টার।
জাতীয়তাবাদী প্রজন্ম দল দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচীতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ রক্তদাতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদানের মাধ্যমে স্বেচ্ছাসেবীভাবে সমাজসেবার একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

