Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানিতে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রিমস স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিল্লুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার এম রবিউল ইসলাম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল হোসেন।

 

প্রধান অতিথি ডালিম হোসেন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষকরা পাঠদানে সৃজনশীল হতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা ও পাঠদানের পদ্ধতি পরিবর্তন হয়েছে। শিক্ষকেরাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।