Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

 

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপ থেকে নিহত চালকের লাশ উদ্ধার করেন। চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর; এরা হলেন একজন পিকআপের হেলপার ও দুইজন বাস যাত্রী। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)-এ পাঠানো হয়েছে এবং পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।