Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মোট ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

এ ঘটনায় মৎস্যজীবী লীগ নেতা গফফার বিশ্বাস (৩৯) ও যুবলীগ নেতা রকিবুল ইসলাম রকিব (৩৬) কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম দেওয়ান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মামলার এজাহারে বলা হয়েছে, গত রবিবার গভীর রাতে বোয়ালমারী পৌরসদরের বিভিন্ন স্থানে ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার-ফেস্টুন লাগানো হয়। এসব ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহৃত হয় এবং ব্যানারের নিচে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নাম লেখা থাকে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ায় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে ব্যানার-ফেস্টুন টানানোর অভিযোগে ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের মোট ৭৭ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।

 

মামলায় ১ নম্বর আসামি গফফার বিশ্বাস, ২ নম্বর আসামি রকিবুল ইসলাম রকিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তমাল আলীকে ৩ নম্বর এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

 

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের নামে মিছিল-মিটিং ও পোস্টার ফেস্টুন টানানো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে পড়ে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।