Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল 

যশোরের শার্শা সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রুদ্রপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে খোকন বিশ্বাস (৫৬), একই জেলার কামালপুর গ্রামের আশুতোষ গণেশের ছেলে অসীম কুমার দত্ত (৫০) এবং খুলনা শহরের স্যার ইকবাল রোড এলাকার হরিপদ ঘোষের ছেলে উমা প্রসাদ ঘোষ (৫৬)।

 

বিজিবি জানায়, আটক তিনজনের কাছ থেকে বাংলাদেশি ৬৮৫ টাকা, ভারতীয় ১ হাজার ৭৪০ রুপি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের মালামালসহ মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।