Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের কোটচাঁদপুরে মনু মিয়া নিজের ব’ন্দুকের গু’লিতে আ/ত্মহত্যা

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি 

কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৬৯) নামের এক কাপড় ব্যবসায়ী।

কোটচাঁদপুর উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে ব্যবসায়ী নজরুল ইসলাম নজুর মরদেহ উদ্ধার করা হয়। পৌরসভার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে ব্যবসায়ী নজরুল ইসলাম নজুর মরদেহ উদ্ধার।

নজরুল ইসলাম নজু ওই গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে উপজেলা শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন। স্থানীয়রা জানান,নজু দুইতলা বাড়িতে স্ত্রী,ছেলে ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি দোতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান এবং যাওয়ার আগে দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন।ভোরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন,দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল তার। এছাড়াও ব্যাংকের ঋণ ছিল।প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।