যশোর প্রতিনিধি
যশোরে রাজারহাট এলাকায় সিআইডি পুলিশের উপর হামলার অভিযোগে তুষার নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একাধিক টিমের অভিযানে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তুষারকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। এর আগে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। মামলার এজাহারে তুষারকে এলাকার চিহ্নিত মাদককারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে আটক করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। তবে তার সহযোগীরা হামলা চালিয়ে সিআইডির কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ওসি আরও জানান, প্রথমে তুষারকে আটক করা হয় এবং পরে তার বাড়িতে অভিযান চালিয়ে পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোর সিআইডির পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, “এ ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডির বিশেষ টিমও কাজ করছে।”

