Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গাকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

 

শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ, হামিরদী, পুকুরিয়া, সুয়াদী, ঝাটুরদিয়া ও ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি চলে। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।

 

বিক্ষোভকারীরা দাবি জানান, ভাঙ্গা উপজেলা রেখে তারা নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় ‘নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

 

পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।