Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে রি ভলবার ও গু লি উদ্ধার

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এবং কোটচাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুকের উপস্থিতিতে অভিযান চালানো হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলবারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কারা এ অস্ত্র-গুলি রেখেছে তা এখনো জানা যায়নি।

এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রঘুনাথপুর গ্রামে অতীতে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ভারী অস্ত্র উদ্ধারের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।