Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি

রায়হান আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

রায়হান আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে গড়মিল ও অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এক্ষেত্রে কেউ তথ্য দিলে তার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়। রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাঃ আমিনুল হক স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গনবিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির কোন বিভাগের প্রকাশিত ফলাফলে গড়মিল/অসংগতি সংক্রান্ত যে কোন তথ্যের বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য গঠিত তথ্য অনুসন্ধান কমিটির সদস্য সচিব (পরীক্ষা নিয়ন্ত্রক, যবিপ্রবি) বরাবর আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে তথ্য প্রদানকারীর সঠিক নাম পরিচয় ও প্রমাণাদিসহ প্রেরণ করতে হবে।

তথ্য প্রদানকারী ব্যক্তির নাম পরিচয় কোডিং-ডিকোডিং এর মাধ্যমে গোপন রাখা হবে। তবে প্রদানকৃত তথ্য অসত্য প্রমানিত হলে তথ্য প্রদানকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে প্রকাশিত ফলাফলে অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে এবং এর সত্যতাও মিলেছে। একাডেমিক ফলাফলে এমন অসঙ্গতি শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ। আমরা এগুলো তদারকি করছি। কেউ তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। আশাকরি শিক্ষার্থীরা এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।