Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ

মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা )প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা )প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নাজমুল হাসান অভি, সাবেক ছাত্রনেতা ও নির্বাচিত সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা।

সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মান্নান ফিরোজ, সভাপতি ধামরাই পৌর বিএনপি।
সমাবেশ পরিচালনা করেন মোঃ মামুন আহমেদ, সাধারণ সম্পাদক ধামরাই পৌর বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মোঃ সেলিম মাহমুদ, সহ-সভাপতি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল
মোঃ সুতর মাহমুদ, যুগ্ম সম্পাদক, ধামরাই পৌর বিএনপি
মোঃ রাকিবুল ইসলাম রাকু, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল।এছাড়াও সমাবেশে বক্তব্য দেন ধামরাই উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপিকে সুসংগঠিত করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।