Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে–এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদ

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সব দল থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।

যাতে কোনো দলে আওয়ামী লীগের কেউ অনুপ্রবেশ করতে না পারে। আগামি নির্বাচন বিগত আ’লীগ সরকারের মতো পাতানো হবে না। ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীর্ষের প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি। এবার জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন।

আগামি সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালের মতো এবারের সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পেলে তুলারামপুর ইউনিয়ন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব।

নড়াইল-০২ আসনে শুক্রবার (৫সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন-এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত আলী, এনপিপি নেতা হাফিজুর রহমান,মোল্ল্যা বদিয়ার রহমান। পরে দুপুরে ড.ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকার নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মাদরাসা বাজার, মালিবাগ মোড়, নড়াইল চৌরাস্তা,পুরাতন বাস টার্মিনাল, মুচির পোল,তুলারামপুর হাট-বাজার, মাইজপাড়া হাট-বাজার, চারিখাদা,শাহাবাদ বাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।