Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে যমুনা তীর রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু

দাউদ রানা- চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা- চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ চৌহালীতে যমুনা নদীর ভাঙন রোধে ৩৫ মিটার  যমুনা তীর রক্ষা বাঁধের ভাঙ্গন রোধে জিও টিউব ফেলে বাঁধ রক্ষার কাজ শুরু করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে   উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকায় এই বাঁধ রক্ষা কাজ শুরু করার সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: মোস্তাফিজুর রহমানসহ অনেকেই।

চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দ রশি  এলাকায় গত সোমবার ভোরে  যমুনায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছিল। ইতোমধ্যেই এ ভাঙ্গন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এতে যমুনার পাড় এলাকার মানুষের মাঝে স্বস্থি ফিরেছে।

সরজমিনে ভাঙ্গন এলাকায় গিয়ে এমন দৃশ্য নজরে আসে। এ ভাঙ্গন রোধে তদারকি কাজে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তদারকি রয়েছে। এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান  জানান, উক্ত বাঁধের উল্লেখিত স্থানে সোমবার  রাতে এ ভাঙ্গন দেখা দিয়েছিল। বর্তমানে যমুনায় পানি বৃদ্ধি না পেলেও ভাঙ্গনের উজানে অনেক চর ও ডুবোচর জেগে উঠছে। এতে প্রবল স্রোতের সৃষ্টি হয়ে স্রোতের কারণে ওই বাঁধের তলদেশ থেকে মাটি সরে যায়। এসব কারণেই বাঁধ এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছিল।

ইতোমধ্যেই এ ভাঙ্গনে প্রায় ৩৫ মিটার এলাকা জুড়ে নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙ্গন ঠেকাতে আজ শুক্রবার বিকেলে  সেখানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ভাঙ্গন রোধে পাউবো’র তত্ত্বাবধানে কাজ চলছে। ছোট বড় মিলে ২ হাজার জিও ব্যাগ ভাঙ্গন স্থানে ফেলা হচ্ছে । বর্তমানে বাঁধ ভাঙ্গন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন আর ভাঙ্গনের আশংকা নেই। তবে বাঁধ ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বাঁধের ভাটি এলাকায় ক্ষয়ক্ষতির আশংকা ছিল।

এ সময় নৌ পুলিশের ইনচার্জ  মো: ফিরোজ আহমেদ, পাউবোর কার্যসহকারী সেলিম রেজা, ঠিকাদার রফিকুল ইসলামসহ অনান্য কর্মকর্তারা এ ভাঙ্গন রোধের কাজে সর্বসময় তদারকি করবেন বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।