Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সাংস্কৃতিক সংসদের উদ্যোগে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে শিল্পী সমাবেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ সমাবেশ হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালেহ মো. উবায়দুল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশির দশকের কবি, গীতিকার-সুরকার ও বিশিষ্ট আইনজ্ঞ, যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা, সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, স্বদেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শহীদ সালিম, উপদেষ্টা মাওলানা মহিউল ইসলাম, গাজী মুকিতুল হক, খুলনা বেতারের নাট্যকার মনসুর আযাদ, গীতিকার আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর ওবায়দুল্লাহ ও মামুন আর রশিদ খান প্রমুখ।

 

সমাবেশে বিশেষ আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন দেশবরেণ্য সুরকার ও গীতিকার মাহফুজ মামুন। এছাড়া মনিরামপুর সাংস্কৃতিক সংসদ, তারার মেলা শিল্পীগোষ্ঠী যশোর, সাইক্লোন শিল্পীগোষ্ঠী, প্রতিফলন শিল্পীগোষ্ঠী, নব দিগন্ত শিল্পীগোষ্ঠী, সুরের মোহনা শিল্পীগোষ্ঠী, কিশোর মেলা শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত ও অভিনয় পরিবেশন করেন।

 

অনুষ্ঠানের শেষ অধিবেশনে অতিথি ও শিল্পীদের অংশগ্রহণে সীরাতুন্নবী (সঃ) উপলক্ষে মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।