Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপলক্ষ্যে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর মহানগর যুবদলের আহŸায়ক শরীফ উদ্দিন জুয়েল এর উদ্যোগে এবং নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এ দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব দৌলতপুর থানা বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠারে এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।

দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন, কাপড়পোড়া কাশেফুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসার মহতাহিম হযরত মাওলানা মুফতি আশরাফ আলী। বিশেষ বক্তা ছিলেন দৌলতপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আলহাজ্ব মো. হুসাইন খাঁন।
দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন,উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহŸায়ক জাফর ইকবাল কর্নেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের উদ্যোক্তা ঢাকা উত্তর মহানগর যুবদলের আহŸায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল তাঁর বক্তব্যে বলেন, মুসলিম উম্মাহ্র প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) জীবনাদর্শ আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ। তিনি শুধু ধর্মীয় নেতা নন, ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষাগুরু। তিনি মানুষকে শিখিয়েছেন শান্তি, সহনশীলতা, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের পথ। আজকের সমাজে তার এই মহান আদর্শগুলো প্রতিষ্ঠিত করাই হবে প্রকৃতভাবে ঈদে মিলাদুন্নবীর মর্যাদা রক্ষা।

তিনি বলেন, ধর্ম শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার পথ দেখায়। নবীজী (সা.) এর জীবনচরিত অনুসরণ করলেই আমরা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারবো।
শেষে দোয়া মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।