Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাটের বাম্পার ফলন, দামে খুশি পত্নীতলার পাট চাষিরা

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় মৌসুমের শুরুতেই উপজেলায় বাজারে সোনালি আঁশ পাট বিক্রয় করে খুশি পাট চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার গ্রামাঞ্চলের খাল,পুকুরসহ বিভিন্ন জলাশয়ে চলছে পাট জাগ,আঁশ ছড়ানো,শুকানোর কাজ।
নজিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের পাট চাষিরা জানান, এ বছর বিঘা প্রতি পাটের ফলন ৮ থেকে ১০ মণ হচ্ছে এবং ৩ হাজার ৬শ টাকায় প্রতি মণ পাট বিক্রিয় হচ্ছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হেক্টর।চাষ হয়েছে ৮০ হেক্টর।

প্রণোদনার আওতায়, প্রায় ৪০ জন প্রান্তিক পাট চাষিদের মাঝে ডি.এ.পি-৫ কেজি,এম.ও.পি-৫ কেজি ও পাটবীজ-১ কেজি করে দেওয়া হয়েছে।
এছাড়াও কৃষি বিভাগ থেকে পাট চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক,মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,এবার পাটের ফলন ভালো হয়েছে এবং দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।