Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় মাদক,বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) প্রতিনিধি

মাদক, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক আলোচনা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন শৈলকুপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (জিএসডিএফ)।

জিএসডিএফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: গিয়াস উদ্দিন।  অনুষ্ঠানে

প্রধান আলোচক  হিসেবে বক্তব্য রাখেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও

যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মেজর  মো: ইয়ামিন আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: বাকী বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শরিফ উদ্দিন, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দার,  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট সমিতির সভাপতি মো: সাহিদুর রহমান, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাহার হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি  মোঃ ইনসান কবিরসহ প্রমুখ

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন খুলনা আযম খান সরকারী কমার্স কলেজের সহকারী অধ্যাপক শামীমুজ্জামান সবুজ।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ নং হাকিমপুর ও ৮ নং ধলহরাচন্দ্র ইউ‌নিয়‌নের ৬‌টি বিদ‌্যাল‌য়ের ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।