Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি 
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজী উপজেলায় সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুখোশ পরা ৪-৫ জন দুর্বৃত্ত লিপটনের ভাইদের যৌথ মালিকানাধীন দোতলা ভবনের নীচ তলার হল রুমে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পর্দা, খাট, তোষক, চেয়ার ও টেবিল পুড়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়।

 

সোনাগাজী মডেল ওসি মো. বায়োজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় কোন অভিযোগ দায়ের করেননি।

 

ঘটনার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে লিপটন উল্লেখ করেছেন, অগ্নিসংযোগে তিনি বিচলিত নন এবং স্থানীয়দের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মহলে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।