Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সাবেক শিবির নেতাকর্মীদের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

“দক্ষ যুবক গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি (যুব বিভাগ) মোঃ মমিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন।

 

কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মাজহার মাহবুবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর মাওলানা আবুল হাসেম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনে মনোনীত প্রার্থী আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী মাওলানা আবজাল হোসেন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের সাবেক দায়িত্বশীলরা।

 

প্রধান বক্তা মঞ্জুরুল ইসলাম বলেন, “দক্ষ ও সৎ যুব সমাজ গড়ে তুলতে হলে তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ত্যাগের চেতনা জাগ্রত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাবেক ও বর্তমান প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।