Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে জামায়াতের উলামা বিভাগের আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উলামা বিভাগ কর্তৃক ৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় কটিয়াদী সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরীর সভাপতিত্বে এবং মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভার প্রধান আলোচক ছিলেন ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, ফেকামারা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান আলোচক ড. আবুল কালাম আজাদ বাশার বলেন,”চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। বিগত স্বৈরাচারী সরকার গত ১৭ বছর ইসলামপন্থীদের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও জামায়াতে ইসলামী কখনো থেমে নেই। জনগণের সঙ্গে নিয়ে জামায়াত নতুন বাংলাদেশ গড়বে।”

তিনি রাসুল (সা.)-এর আদর্শিক রাষ্ট্র গঠনে জামায়াতকে সুযোগ দেওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।