Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে প্রেমের ফাঁদে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রাজশাহী প্রতিনিধি 
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীতে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার দুপুরে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

গ্রেপ্তাররা হলেন—রাজশাহী নগরের চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

 

র‌্যাব জানায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আরিয়ান শাফীর সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট দেখা করার কথা বলে আরিয়ান ওই তরুণীকে নগরের ভদ্রা এলাকায় ডেকে নেন। পরে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল শান্ত ও পিয়াম। ঘরে প্রবেশ করার পর দরজা আটকে তিনজন মিলে তরুণীকে ধর্ষণ করেন এবং এর ভিডিও ধারণ করে রাখেন।

 

এরপর ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ভিডিও পাঠিয়ে পুনরায় দেখা করার জন্য চাপ দেন। দেখা না করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

 

অবশেষে ৪ সেপ্টেম্বর তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়াতদন্ত চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।