আয়েশা সিদ্দিকা, কচুয়া
ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের নিজস্ব কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি অধ্যাপক প্রশান্ত কুমার রায়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখ আবুল কালাম, সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, কলেজ পরিচালনা পর্ষদের সম্পাদক এস. এম. বনি আমিন, প্রভাষক আ. ব. ম. শহীদুল ইসলাম, প্রভাষক খান মো. শহিদুল ইসলাম এবং প্রভাষক মো. হান্নান নকিব।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা নিয়ে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের সেই আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

