দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন,“বাংলাদেশে প্রথম কৃষি বিপ্লবের সূচনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চাষীদের হাতে স্যালো মেশিন তুলে দিয়ে কৃষিকে আধুনিকায়ন করেন। সেই সময় মানুষ না খেয়ে দিন কাটাতো, আর জিয়াউর রহমান চালের দাম ১৫ দিনের মধ্যে কমিয়ে সকলের নাগালে নিয়ে এসেছিলেন।”
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মোহাম্মদ ডাক্তারের মোড়ে (ঘুনা) প্রাগপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,“জিয়াউর রহমান কেবল কৃষি বিপ্লবেই থেমে থাকেননি, তিনি পল্লী বিদ্যুৎ প্রকল্পেরও ভিত্তি স্থাপন করেছিলেন। কিন্তু দেশীয়-বিদেশী ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয় যখন দেশ উন্নয়নের পথে এগোচ্ছিল।”
সভায় আরও উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান সোনা সভাপতিত্ব করেন,বিএনপি নেতা ফরজ উল্লাহ, সাবেক চেয়ারম্যান আজমল হক,অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে বিএনপির জন্ম হয়েছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

