Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তুয়ারডাঙ্গা হাই স্কুলে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক অভিভাবক, সাবেক শিক্ষক, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণ মন্ডল, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তালেব মোল্যা, ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ভবতোষ কুমার সরকার, অভিভাবক কোহিনুর ইসলাম, ও বিএনপি নেতা সেলিম হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল নিজ কন্যাকে অবৈধভাবে নিয়োগ দিয়ে ৬ মাস ধরে বেতন উত্তোলন করেছেন। তিনি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার অবৈধ আয় করেছেন এবং অতিরিক্ত ছাত্রদের উপবৃত্তির টাকা ও বিভিন্ন সহায়তা তহবিল আত্মসাৎ করেছেন।

শ্রীকৃষ্ণ মন্ডল অভিযোগ করে বলেন, “স্কুলের দায়িত্বশীল পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। আমার কাছ থেকেও চাকরির নামে অর্থ নিয়েছেন।” বক্তারা আরও জানান, সভাপতির স্বাক্ষর জাল করে আত্মীয়কে চাকরি দিয়েছেন এবং দুর্নীতির সাথে আরও কয়েকজন শিক্ষক ও স্থানীয় ব্যক্তি জড়িত।

মানববন্ধন থেকে বক্তারা প্রধান শিক্ষকের অপসারণ, স্কুলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রয়োজনে আমরা সচিবালয়ের সামনে আমরণ অনশন করবো।”

মানববন্ধনের মূল স্লোগান ছিল: “আর নয় অনিয়ম, চাই স্কুলের উন্নয়ন—এলাকাবাসীর এক বোল, হঠাও সুব্রত কুমার মন্ডল।”

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।