Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বিএনপি নেতা সালাউদ্দিন খান শাহজাহান ও জালাল উদ্দিন আহমেদের স্মরণে দোয়া মাহফিল

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির প্রয়াত দুই প্রখ্যাত নেতা-উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন খান শাহজাহান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ-এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় উপজেলার বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজন করে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি।

স্মরণসভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, রফিকুল ইসলাম আলী, সহ সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন রানা ও সাধারণ সম্পাদক হাফেজ মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামসুল এলেম, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাফিউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. সালাম সুমন, পৌর যুবদল সদস্য সচিব এম. আর. মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম রেজা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান, উপজেলা জাসাস সভাপতি আসাদুল করিম ওয়াবিনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মরহুম সালাউদ্দিন খান শাহজাহান ছিলেন কুলিয়ারচরের রাজনীতিতে একজন সৎ, ন্যায়পরায়ণ, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তিনি শুধু বিএনপির একজন গুরুত্বপূর্ণ স্তম্ভই নন, বরং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এক মানবিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর সাহসী নেতৃত্ব, কর্মীদের প্রতি আন্তরিকতা ও সাধারণ মানুষের কল্যাণে অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

একইভাবে মরহুম জালাল উদ্দিন আহমেদ ছিলেন একজন সংগঠক, মেধাবী এবং নিষ্ঠাবান কর্মীবান্ধব নেতা, যিনি জীবনের শেষ সময় পর্যন্ত দলের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।

অনুষ্ঠান শেষে দুই প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।