Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী প্রতিনিধি 
সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

 

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ বিকল্প পরিবহনের খোঁজে দৌড়াচ্ছেন, আবার কেউ বাস টার্মিনালে গিয়ে হতাশ হয়ে ফিরে আসছেন। যদিও কিছু বাস বিকল্প ব্যবস্থায় সীমিত পরিসরে চলাচল করছে।

 

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের বেতন অস্বাভাবিকভাবে কম। ন্যাশনাল ট্রাভেলসের রাজশাহী-ঢাকা রুটে চালকদের প্রতি ট্রিপে দেওয়া হয় ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা ও সহকারীদের ৪০০ টাকা। দেশ ট্রাভেলসে চালকরা পান ১২০০ টাকা। শ্রমিকদের দাবি, চালক ও সুপারভাইজারদের বেতন প্রতি ট্রিপে কমপক্ষে ২০০০ টাকা করতে হবে।

 

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন,

“গত ১০ বছর ধরে আমরা একই বেতন পাচ্ছি। ২৩ আগস্টও আমরা ন্যাশনাল ট্রাভেলসের বাস বন্ধ করে আন্দোলন করেছিলাম। তখন মালিকপক্ষ আশ্বাস দিলেও কোনো পরিবর্তন আনা হয়নি। তাই এবার অন্যান্য পরিবহনের শ্রমিকরাও আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বেতন না বাড়ানো পর্যন্ত আমরা কাজ বন্ধ রাখবো।”

 

এ বিষয়ে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন,

“শ্রমিকদের বেতন বৃদ্ধির যৌক্তিক দাবি রয়েছে। মালিকরা আগে মাত্র ১০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, যা গ্রহণযোগ্য নয়। আমরা আবারও মালিকদের সঙ্গে আলোচনায় বসবো এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করবো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।