Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটে নিষিদ্ধ সংগঠনের নেতা সাজ্জাদকে থানায় সোপর্দ

রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে সাধারণ শিক্ষার্থীদের চাপে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ম্যাটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদের বিরুদ্ধে সংগঠনের ক্ষমতার অপব্যবহার করে হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই হামলার বৈধতা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

 

শিক্ষার্থীরা তার শাস্তির দাবি জানালেও একাধিকবার তিনি ক্লাসে যোগ দেওয়ার চেষ্টা করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) আবারও ক্লাসে উপস্থিত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানায় সোপর্দ করে। থানার একটি টিম ছাত্রকল্যাণ দপ্তর থেকে সাজ্জাদকে নিয়ে যায়।

 

এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছে, সাজ্জাদসহ নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন নেতাকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে, তারা কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন মেনে নেবে না এবং অভিযুক্তদের পাশাপাশি তাদের মদদদাতাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।