Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয় : এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, “রাজনীতি করতে হলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণকে ভালোবাসতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়।”

 

সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় নিতাই বাজারে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে। এদেশের মাত্র ৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করেন, বাকি ৯৫ শতাংশ মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত নন। এরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ চায় নেতা-কর্মীদের কাছ থেকে ভালোবাসা। তাদের ভালোবাসা দিলে তারাও নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে প্রতিদান দেন।”

 

স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা জানান, তিনি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ইতোমধ্যে দু’বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। দল যদি মনোনয়ন দেয়, আগামীতেও এ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। তিনি বলেন, “আমি এ জনপদের মানুষদের সুখে-দুঃখে সবসময় ছিলাম, এখন আছি এবং ভবিষ্যতেও থাকব।”

 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।