Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

আয়শা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট)
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আয়শা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসনের মধ্যে ১টি কমিয়ে ৩টি আসন নির্ধারণ করে নির্বাচন কমিশনের ঘোষিত গেজেটের প্রতিবাদে এবং পূর্বের ৪টি আসন বহালের দাবিতে কচুয়া উপজেলায় পালিত হয়েছে সকাল-সন্ধ্যা হরতাল।

সোমবার (৮ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে, কচুয়ার প্রধান প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল। বাজারে অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। হরতালের সমর্থনে কচুয়ার বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। কোথাও কোথাও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল ও স্লোগান দেওয়া হয়েছে।

সাইনবোর্ড, বাঁধাল বাজারসহ বিভিন্ন এলাকায় হয়েছে ঝটিকা মিছিল।

এর আগে, রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে রোববার লিফলেট বিতরণ এবং সোমবার হরতাল পালন করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—

  • মঙ্গলবার: জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল

  • বুধবার ও বৃহস্পতিবার: সকাল-সন্ধ্যা হরতাল

  • পরবর্তী কর্মসূচি: দাবি না মানলে রবিবার থেকে লাগাতার হরতালের হুঁশিয়ারি

জেলা বিএনপির সদস্য ও সাবেক সহসভাপতি খান মনিরুল ইসলাম বলেন,“নির্বাচন কমিশন জনমানুষের দাবি উপেক্ষা করে আসন পুনর্বিন্যাস করেছে। কচুয়ার সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করছি। এটা কোনো দলের নয়, এটা জনগণের আন্দোলন।”

কচুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন,“জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। দাবি না মানলে লাগাতার কর্মসূচি আসবে।”

বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম দাবি করেন,“এটি একটি ষড়যন্ত্র। আমরা দ্রুত ৪টি আসন বহাল চাই।”

সাবেক উপজেলা সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না বলেন,“এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ মানুষ আসন পুনর্বহালের দাবিকে যৌক্তিক মনে করলেও হরতালের কারণে ভোগান্তির কথা স্বীকার করেছেন। কেউ কেউ বিকল্প পদ্ধতিতে আন্দোলনের পরামর্শও দিয়েছেন।

হরতাল চলাকালীন এলাকায় পুলিশের টহল ও সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।