Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তন এবং নদী ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যুবসমাজের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা “উত্তরণ”, যুব পানি কমিটি ও পাঠক ফোরাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক রেজাউল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

কর্মশালার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন উত্তরণ-এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল একটি প্লাবনভূমি অঞ্চল। অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণের ফলে জোয়ারের পানিতে আসা পলি নদীতে জমে থাকছে না, বরং নদী ও খাল ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। বিশেষ করে তালা ও ডুমুরিয়া উপজেলায় উজান থেকে আসা পানি নামতে না পারায় প্রতি বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিচ্ছে।”

কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ সম্পাদক ও নদী-পানি গবেষক হাসেম আলী ফকির এ বিষয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আত্তাব হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, তালা মহিলা কলেজের শিক্ষার্থী জবা দাশ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বন্যা খাতুন, যুব পানি কমিটির সদস্য মোঃ তোহা মোড়ল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, “জলাবদ্ধতা নিরসনে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। আমি যোগদানের পর থেকে খাল-বিলের নেপটপাটা অপসারণসহ বিভিন্ন গেইট ও কালভার্টের মুখ পরিষ্কার করার কাজ শুরু করেছি। যারা জলাবদ্ধতার পেছনে দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, উপজেলা যুবদল ও জামায়াতের নেতৃবৃন্দ।

এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে নতুন মাত্রা যোগ হলো বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।