Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সৌদি বাংলা হাসপাতালে পাইলসের বদলে গলব্লাডার অপারেশন! হাসপাতাল সাময়িকভাবে বন্ধ

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের ঝিলটুলীতে অবস্থিত সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে আবারও ভুল চিকিৎসার গুরুতর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় পাইলসের চিকিৎসার জন্য ভর্তি হওয়া এক নারী রোগীর গলব্লাডার অপারেশন করে ফেলেন চিকিৎসকরা। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন রোগীর স্বজনরা। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করলে, চিকিৎসক ও সংশ্লিষ্ট নার্সসহ সব স্টাফ তড়িঘড়ি করে পালিয়ে যান।

জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আগত ওই নারী রোগী পাইলসের চিকিৎসার জন্য সৌদি বাংলা হাসপাতালে ভর্তি হন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নজরুল ইসলাম অপারেশনের পরামর্শ দেন। সোমবার রাতে অপারেশনের সময় পাইলসের বদলে রোগীর গলব্লাডার (পিত্তথলি) অপারেশন করে ফেলা হয়।

রোগীর পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে রোগীর জীবন এখন হুমকির মুখে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি ডায়াবেটিস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর পরই ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে সৌদি বাংলা হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করে দেন। একই সঙ্গে এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিভিল সার্জন বলেন, “ভুল চিকিৎসার অভিযোগ গুরুতর। আমরা তদন্ত কমিটি গঠন করেছি, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের গাফিলতির কোনো সুযোগ নেই।”

প্রসঙ্গত, এই প্রথম নয়—সৌদি বাংলা হাসপাতালের বিরুদ্ধে অতীতেও একাধিক ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এর আগে একটি সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। তৎকালীন সময়েও কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণে স্থানীয়দের মধ্যে হাসপাতালটির বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।