Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় গণছুটিতে পল্লী বিদ্যুতের ৫১ কর্মী, গ্রাহক ভোগান্তি চরমে 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে গণছুটিতে গেছেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ৫১ জন কর্মী। এতে করে উপজেলার শত শত গ্রাহক মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

 

জোনাল অফিস সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলায় ৯৫ জন কর্মীর মাধ্যমে ৭৯ হাজার ১৫৭ জন গ্রাহককে সেবা দেওয়া হয়। এর মধ্যে গত রোববার (৭ সেপ্টেম্বর) থেকে ৫১ জন কর্মী গণছুটিতে চলে যান। ফলে গ্রাহকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 

রাধাগঞ্জ এলাকার আশুতোষ রায় বলেন, “বিদ্যুতের লাইনের সমস্যার কারণে আমাদের গ্রামে দুই দিন ধরে বিদ্যুৎ নেই। একাধিকবার অফিসে যোগাযোগ করেও কোনো সাড়া পাচ্ছি না। আমরা দ্রুত সমাধান চাই।”

 

একই অভিযোগ করেন এবাদুল হক। তিনি বলেন, “সকাল থেকে হরনাহাটি গ্রামের দক্ষিণ পাশে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় স্থানীয় মুরগির খামারগুলোতে ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হবে।”

 

এ বিষয়ে কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজওয়ানুল ইসলাম জানান, “আমাদের ৯৫ জন কর্মীর মধ্যে ৫১ জন গণছুটিতে রয়েছেন। এদের মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান। মূলত তারাই মেরামত ও বিদ্যুতের কাজ করেন। সরকার যদি তাদের যৌক্তিক দাবি মেনে নেন, তবে কর্মীরা কাজে যোগ দেবেন এবং দ্রুত সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।