Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবীর মৃত্যু

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী দেবোরা খানম সারিকা (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকাসহ আরও দুজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সারিকাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় তিনজন আহত হন, এর মধ্যে আইনজীবী সারিকা মারা গেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।