Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাট-১ (কচুয়া) আসন পূর্ণবহালের দাবিতে পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে কচুয়ায় আজ পালিত হলো তৃতীয় দিনের কর্মসূচি। এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের সমর্থনে আজ সোমবার বিকেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কচুয়া উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে পথসভায় পরিণত হয়। বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ নুরুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ুন কবির, বিএনপি নেতা মোল্লা আব্দুল গাফফারসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “বাগেরহাট-১ আসনের পূর্ণবহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা মেনে নেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।