Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতিতে অস্ত্র ও গুলিসহ ১ জনকে আটক করেছে RAB

MEHADI HASAN
জুলাই ২৪, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতিতে অস্ত্র-গুলিসহ নুর আলম মোল্যা(২৪) একজনকে আটক করেছে র‌্যাব। ২৩ জুলাই (শুক্রবার) ভোররাতে দক্ষিণ যোগানিয়া মোড় সংলগ্ন এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে। আটকটকৃত নুরআলম মোল্যা ওই গ্রামের মৃত ইয়ার আলী মোল্যার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৬ (স্পেশাল কোম্পন্নি) খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র/মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য উক্ত এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ভোরবেলা নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া জনৈক সাকায়েত মোল্লার মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে থানার যোগানিয়া-চরপাড়া এলাকা থেকে নূর আলম মোল্যাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, একটি মোবাইলফোনসহ সীমকার্ড উদ্ধার করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকসানা খাতুন নবধারা কে বলেন, শুক্রবার সন্ধ্যার পরে র‌্যাবের পক্ষ থেকে আমাদের থানায় অস্ত্র-গুলিসহ নুরআলম মোল্যা নামে একজনকে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় নড়াগাতি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।