Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক

MEHADI HASAN
জুলাই ৩১, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো: জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের সদর থানার মধুরগাতী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোঃ ইউসুফ মোল্যা (৪০) কে ২৫০ (গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। (শুক্রবার) ৩০ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়।আটককৃত ইউসুফ ওই গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সদর থানার মধুরগাতী গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী মোঃ ইউসুফ মোল্যাকে গাঁজাসহ আটক হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন, আটককৃতকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।