মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে ইউনিয়নজুড়ে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথ সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, তৌহিদ হোসেন, বিএনপি নেতা মহাতাপ হোসেন, লিয়াকত আলী, মুনছুর আলী, হাবিবুর রহমান মিলন, সাবেক ছাত্র নেতা মোঃ ফারুক হোসেন, সাংবাদিক জয়নুল আবেদীন, ইনামুল হক, নজরুল ইসলাম, হাসান আলী, ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, মাস্টার তাসাব্বুর হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ কবির হোসেন, ছাত্র নেতা আরিফ হোসেন প্রমুখ।
ইউনিয়নের কোনাকোলা বাজার, হরিনা, শ্যামনগর, নওশের মোড়, ঝিকরডাঙ্গা, বাজিতপুর ও দূর্বাডাঙ্গা বাজারে লিফলেট বিতরণ করা হয়। এরপর পথ সভায় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এসময় ইউনিয়নের শত শত নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

