Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

জয়পুরহাট প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট-হিলি সড়কে যাত্রীবাহী বাসের চাপায় আশিক (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। তিনি স্থানীয় একটি খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে হিলিগামী ‘জে পি পরিবহন’-এর একটি বাস কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় মোটরসাইকেল চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটি ঘিরে ধরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ নিহত আশিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। পুড়ে যাওয়া বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।