Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইজিবাইক চালকের ম/রদেহ উ’দ্ধার

স্টাফ রিপোর্টার নড়াইল
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের বাঁশ বাগান থেকে আকবার ফকির (৫৫) নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় মরদেহটি গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল। নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। ওই দিন রাতে তিনি আর বাড়িতে ফিরেনি। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের সঙ্গে বাঁধা আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় মরদেহটির গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল। পরে নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল ইসলাম বলেন,আকবার ফকির নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে,জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।