ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ও দাঙ্গা বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার একটি রিসোর্ট সেন্টারে “হৃদয়ে আলোকিত সরাইল” ও “বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদ”-এর আয়োজনে এ আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক আহাম্মদ হোসেন। স্বাগত বক্তব্য দেন হৃদয়ে আলোকিত সরাইলের আহ্বায়ক ও বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের সদস্য সচিব মোঃ মোজাম্মেল পাঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু সঞ্জীব কুমার দেবনাথ, বাবু দেবদাস সিংহ রায়, প্রভাষক মোঃ দুলাল মিয়া, আবজাল হোসেন প্রমুখ।
এছাড়াও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাবেক সভাপতি মোঃ আয়ুব খান মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রহমান শাহীন, মানবিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক এসকে ইউসুফ, মাহবুবুর রহমান খন্দকার ও রিমন খানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

