নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কচুয়া মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শেখ মঞ্জুরুল হাক রাহাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা উলামা বিভাগের আমীর অধ্যাপক মাওলানা আলতাফ হোসেন, জেলা উলামা বিভাগের সাবেক সেক্রেটারি মাস্টার আমিনুল ইসলাম, উপজেলা সাবেক আমীর অধ্যাপক মুস্তাজাবুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সরকারের সমালোচনা করে পাঁচ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানান।
উল্লেখযোগ্য ৫ দফা দাবী:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন।
২. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

