মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী তাজউদ্দিন খান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, বায়তুলমাল সম্পাদক মো. জারজিস হোসাইন, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মো. খাইরুল বাশারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তাজউদ্দিন খান আসন্ন নির্বাচনে সফলতা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

