Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক মোস্তফা

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা সদর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি
আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এম আর মোস্তফা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ১২৮৪ ভোট কাস্ট হয়েছে ১২৪০ ভোট। ৯৬.৫৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

রাত ৮ টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
এতে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীকে ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ জেড মিজান মই প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে সাজেদুর রহমান দুলাল ছাতা প্রতীকে ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমৃত কলস প্রতীকে ৪৮৯ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে এম আর মোস্তফা গরুর গাড়ী প্রতীকে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে এরশাদ তালা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ফ্যান প্রতীকে ৫১৫ ভোট পেয়েছেন

কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার টিউবওয়েল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গোলাম হাফিজ আম প্রতীকে ৩৮৩ভোট পেয়েছেন

দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদিন শুভ কম্পিউটার প্রতীকে ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আলম বই প্রতীকে ২৩৬ ভোট পেয়েছেন।

কার্যকারী সদস্য মাহাবুবুল আলম সরকার হাতি প্রতীকে ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল সাইকেল প্রতীকে ১২৮ভোট পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে আলেকচান এবং প্রচার সম্পাদক পদে মাসুম রেজা এবং কার্যককরী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল জানান নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে । কারো কোন অভিযোগ নেই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।