Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নওগাঁ জেলা যুবদলের অন্যতম সদস্য ও নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম সেফা ও নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান।

এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সাদ্দাম ও রফিকুল ইসলাম; নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত, তামিম, শান্ত ও রনি এবং ছাত্রনেতা রাকিবুল হাসানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী ও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল রাজপথে প্রস্তুত রয়েছে। দলকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।