Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে শিশু সাবার হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পবহাটিতে শিশু সাইমা আক্তার সাবা হত্যার বিচারের দাবীতে মরদেহ নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে নিহতের স্বজন ও এলাকাবাসী। সেসময় বিক্ষোভকারীরা সাবা হত্যায় জড়িত প্রতিবেশী শান্তনা খাতুনের ফাঁসির দাবী জানান।

সড়ক অবরোধের কারণে দু’পাশে গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী চলে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও পুলিশ তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

বুধবার সকালে শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা নিখোঁজ হয়। পরে রাত ১০ টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় শান্তনা খাতুনকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।