Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে–অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন অ্যাটর্নি জেনারেল । বিকালে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে শৈলকুপা উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেন ।

দোয়া মাহফিলে বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন ‘আমরা চাই সামনে নির্বাচনী ডামাডোলে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুক। আমরা তাকে সাথে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় দেখতে চাই। নির্বাচিত সরকার দেখতে চাই। ভোটের অধিকার পুনরুদ্ধার হয়েছে এটা দেখতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন, গণতন্ত্র সবকিছু সহ এইদেশকে স্বপ্নের দেশে পরিণত করার জন্য যা কিছু অর্জন তা এসেছে জিয়াউর রহমান ও তার পরিবারের হাত ধরে। জিয়া এবং জিয়া পরিবার বাংলাদেশের মানুষের আত্মার সাথে মিশে গেছে।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘২০০৭ সালে তথাকথিত ওয়ান ইলেভেন সরকার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়ার দুই সন্তানকে কারাগারে নিক্ষিপ্ত করেই ক্ষান্ত হননি তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম নির্যাতিত পরিবার ছিল জিয়া পরিবার।

বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে ফেলা হয়েছিল। আরাফাত রহমান কোকো নির্যাতনের ভয়াবহতায় একপর্যায়ে জামিনে যখন দেশের বাইরে চিকিৎসার জন্য যান সেখানেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘তৎকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে রাজকীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তিনি যা চাইবেন সবই পাবেন। তখন খালেদা জিয়া বলেছিলেন-আমার দুইটি সন্তান নয় বাংলাদেশে আমার লক্ষ কোটি সন্তান আছে, আমার দুই সন্তানকে ভালো রাখার জন্য আমি আমার লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে এই দেশ ছেড়ে কোথাও যাবোনা।

এই দেশ আমার, এই দেশের মাটিতে আমার স্বামী জিয়াউর রহমান ঘুমিয়ে আছেন, এই দেশে লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবো না।’

তিনি বলেন, ‘আর সেকারণেই সেদিন বেগম খালেদা জিয়া মাথা নত না করে কাপুরুষের মতো পালিয়ে যাননি বলেই আজকের বাংলাদেশ গণতন্ত্রের মহাস্বর্গে যাত্রা শুরু করেছে। এই যাত্রায় আমরা নিরন্তনভাবে পথ চলছি।’

দোয়া মাহফিলে উপজেলার নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হেফজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

এর আগে দুপুরে এক সভায় এ্যাটর্নী জেনারেল বলেন ‘তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর’ ।

আসাদুজ্জামান বলেন ‘যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক। শৈলকুপার হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।