Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহলে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে হাকিম আহমেদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো একজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই হাকিম আহমেদের মৃত্যু হয়। একই ঘটনায় হাকিমের বন্ধু হযরত উদ্দিন (২০) গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের ফলেই হাকিম নামে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছে একজন।

মৃত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী এবং সে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়া গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ হযরত উদ্দিন (২০) একই গ্রামের বিছার উদ্দিনের ছেলে।

মৃৃত হাকিমের চাচাতো ভাই মাসুম জানান, শুক্রবার সন্ধ্যায় হাকিম ও তার বন্ধু হযরত নিজ গ্রামের একটি লিচু বাগানে বসে অ্যালকোহল পান করে। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাকিম রাত ১০টার দিকে মারা যায় এবং হযরত এখনও গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষর্য়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বন্ধু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।