Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি

‎মিথ্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সঠিক তথ্য ‎তুলে ধরে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

‎শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সংবাদ সম্মেলনে
‎লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ ডিসেম্বর কথিত শ্রমিক ইউনিয়নের সভাপতি দাবি করে ‎জনৈক আবুল কাশেম সেলিম ভূঁইয়া বাগেরহাট প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

‎সংবাদ সম্মেলনে সে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটি অবৈধ দাবি করে যাহা সম্পূর্ণ মিথ্যা।

বাগেরহাট বাস মালিক সমিতির নির্বাচন যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় শ্রম পরিচালক খুলনা বিভাগ সহ স্থানীয় প্রশাসন,সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

‎নির্বাচনের দুই মাস পর কে বা কাহারা সমিতির সদস্য ও নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী আলহাজ্ব মোফাজ্জল হোসেন এর স্বাক্ষর জালপূর্বক একটি ‎অভিযোগ খুলনা বিভাগের শ্রম অধিদপ্তরের পরিচালক বরাবর প্রদান করে। ‎পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বাস মালিক মোফাজ্জেল হোসেন শ্রম দপ্তর বরাবর ভুঁয়া অভিযোগের বিষয়ে লিখিত প্রতিবাদ জানান।

‎ভূঁয়া শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া সংবাদ সম্মেলনে শ্রমিকদের নামে চাঁদা উত্তোলনের যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। ‎লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৬১৮) এর কমিটি সম্পর্কে
‎বিতর্ক থাকায় স্থানীয় প্রশাসন কর্তৃক বিষয়টি আইনগতভাবে সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করে।

সেই থেকে শ্রমিক ইউনিয়নের কোন চাঁদা উত্তোলন করা হয় না। এদিকে নাম সর্বস্ব শ্রমিক সংগঠনের ওই নেতারা বাস টার্মিনালে এসে ভাঙচুর লুটপাট সাধারণ মালিক ও শ্রমিকদের ‎মধ্যে ত্রাস সৃষ্টি করে আইন শৃঙ্খলা ভঙ্গ করতে পারে।

কোন পক্ষই যাতে বাস টার্মিনালে শান্তি শৃঙ্খলা ভঙ্গসহ জানমালের ক্ষতিসাধন করিতে না পারে ‎সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বানও জানান বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী।

‎সংবাদ সম্মেলনে এ সময়ে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও
‎মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ‎মোঃ শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম,সহ সাধারণ সম্পাদক মোড়ল আঃ খালেক, কোষাধ্যক্ষ মিনা মতিয়ার রহমান, সড়ক সম্পাদক সরদার জসিম, মাহামুদ হোসেন মিনা,ফুয়াদ আল হাসান সহ বাস মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।