Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা সড়ক অবরোধ

Link Copied!

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমানের কর্মী-সমর্থকরা শনিবার সন্ধ্যা ৬টায় সাতকানিয়ার ছদাহা ইউপির মিঠার দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র থেকে চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিনকে মনোনয়ন দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে মজিবুর রহমানের অনুসারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গত দুই দিনে বিভিন্ন স্থানে মশাল মিছিল এবং সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছেন।

মনোনয়ন বঞ্চিত নেতা মজিবুর রহমান বলেন, “কিছু কর্মী-সমর্থক সড়ক অবরোধ করেছে বলে শুনেছি। আমি সবাইকে শান্ত থাকার এবং সড়ক অবরোধ না করার আহ্বান জানাই।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।