Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির খাজরায় ভূগর্ভের বালি উত্তোলন ও জমি ভরাটের অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরায় লোকালয়ের কাছে অবৈধভাবে ভূগর্ভের বালি উত্তোলন ও জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রীউলা ইউনিয়নের আঃ ছাত্তারের পারিশামারী মৌজার জমিতে জবরদখল নিশ্চিত করতে বালি ভরাটের মাধ্যমে দখল পায়তারা চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, চেউটিয়া নদী (খাল) থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে রমজান আলী প্রকাশ্যে বালি উত্তোলন করে পাশের জমিতে ফেলে দিচ্ছেন। এ নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ও সংশোধিত বিধি অনুযায়ী কৃষিজমি, বসতবাড়ি, পাহাড়, বাঁধ, সড়ক, কালভার্টের নিচ থেকে বালি উত্তোলন, নদীর তলদেশ থেকে গভীরভাবে বালি তোলা এবং পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এমন কোনোভাবে উত্তোলন করা কঠোরভাবে নিষিদ্ধ। শুধুমাত্র সরকার নির্ধারিত বালুমহাল থেকে ইজারা নিয়ে উত্তোলন বৈধ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ বলেন, “সংবাদ সংক্রান্ত তথ্য পাওয়ার পর আমরা লোক পাঠিয়ে বালি উত্তোলন বন্ধ করিয়েছিলাম। তবে পুনরায় কাজ চললে বিষয়টি জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।